লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়। বিক্ষোভ শেষে রাণীনগর বাজারের চৌরাস্তার মোড়ে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন। সঞ্চালনায় ছিলেন, সেক্রেটারি শামীনুর ইসলাম।
এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য খবিরুল ইসলাম, জেলা সুরা সদস্য মোস্তফা ইবনে আবাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা- ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠার নৃশংস হত্যার দ্রুত বিচারের দাবি জানান।