• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ

​ঝালকাঠি প্রতিনিধি / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ফজলুল হক মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

​সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষ করে মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

​এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category