• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি: / ৫৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

​বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মৌলভীবাজার সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদের সঞ্চালনায় সূচনা বক্তব্য (স্বাগত বক্তব্য) প্রদান করেন বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নাসির উদ্দিন।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।

​সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএ-এর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিবর্গের মাঝে বিআরটিএ-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category