• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বেলা ১১টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

বিকাল ৫টায় একই এলাকায় ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন।

অভিযানের সময় প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একে একে ফুটপাত দখলমুক্ত করা হবে। ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে, সড়কে চলবে যানবাহন। অথচ রাস্তা বন্ধ করে দোকানপাট বসানো হয়েছে। গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ১৮ থেকে ২২ বছর ধরে সেখানে এভাবে ব্যবসা চলছে। এমনকি মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে মার্কেটও নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ১০ নম্বর গোলচত্বরের মতো মিরপুর-১ গোলচত্বরের ফুটপাতও দখলমুক্ত করা হবে। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে পারবে না।

বিকাল ৫টায় মিরপুর-১ গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু হবে। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পরে এসব জায়গা হাঁটাচলার উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান ডিএনসিসির প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category