• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়: নাহিদ

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম

বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বেলা ১টার দিকে একই এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার চালক পরিবর্তন হলেও স্বৈরতান্ত্রিক কাঠামো ও ব্যবস্থা বদলায়নি।

এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচন ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে। মাঠপর্যায়ে এসব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে দলটিকে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেয়া হবে না।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে ইতোমধ্যে বিএনপি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। একইভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেয়া যায়, তা নিয়ে দলটি ভাবছে বলে তার অভিযোগ।

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি প্রস্তুতি নিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তাদের সংশয় রয়েছে। সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রার্থী ঘোষণার বিষয়গুলোও এ সংশয় বাড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিএনপি টালবাহানা করছে এবং নিজেদের পছন্দের লোক বসানোর চেষ্টা করছে। এনসিপি এ ধরনের প্রচেষ্টা সফল হতে দেবে না।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতিহাস তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের সময় এ ব্যবস্থার দাবি উঠেছিল এবং সে সময় আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়েছিল।

তার অভিযোগ, ১৯৯৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি না মেনে একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল। কিন্তু আন্দোলনের মুখে দলটিকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়।

২০০৬ সালের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, সে সময়ও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিতর্ক তৈরি করেছিল। বিচার বিভাগকে রাজনীতিকরণের মাধ্যমে নিজেদের পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category