• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আইজিপির বক্তব্যে ফ্যাসিস্ট আমলের পুনরাবৃত্তির ইঙ্গিত: জামায়াত

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

  • পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ক্রসফায়ার নিয়ে দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, আইজিপির এ বক্তব্য চাকরিবিধির লঙ্ঘন এবং ফ্যাসিস্ট আমলের কর্মকাণ্ডের পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়। এ বিষয়ে সরকারের পদক্ষেপ চেয়েছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়। ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা কমিউনিটি ইসলামিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার অনুমতি দিলে পুলিশ সেটাই করবে।

জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং বাকস্বাধীনতা ছিল না। বিনা বিচারে মানুষকে হত্যা করা হতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে নাগরিকদের তুলে নিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুমের ঘটনাও ঘটত। আইজিপি আলী হোসেন ফকিরের বক্তব্যে একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তির হুমকি ও ইঙ্গিত রয়েছে বলে দাবি করেন তিনি।

জুবায়ের বলেন, আইজিপির এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি। এ বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত বলেও মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তাঁর ভাষ্য, এ বক্তব্য দেশে আবারও ভয়ের সংস্কৃতিতে ফিরে যাওয়ার ইঙ্গিত দেয় এবং রাষ্ট্রকে নতুন সংকটের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করে।

বিবৃতিতে জুবায়ের আরও বলেন, রাষ্ট্রকে সংকটে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি মনে করেন। সরকার ও সরকারদলীয় বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যে সেই আশঙ্কা স্পষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জুবায়ের। এসব ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে বলে দাবি করে নাগরিকদের জীবনযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category