• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, অগ্নিনিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ঐতিহ্যবাহী বাণিজ্যিক পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকা একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। অতীতে কেমিক্যালের গুদাম ও নানা অনিয়মের কারণে এখানে অনেক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকারী দলের প্রবেশের পথ উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, পুরান ঢাকার অনেক সড়ক দোকানপাট ও অবৈধ দখলের কারণে সংকুচিত হয়ে পড়েছে, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং যেকোনো দুর্ঘটনার সময় উদ্ধারকাজে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতির স্থায়ী উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পুরান ঢাকার অবকাঠামোগত ও নাগরিক সমস্যার কথা তুলে ধরে প্রশাসক বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন এবং সড়ক সংস্কারের কাজ দ্রুত নিরসনে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সড়কবাতি সচল রাখা এবং পরিচ্ছন্নতা জোরদার করার মাধ্যমে পুরান ঢাকার পরিবেশ উন্নত করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর।

মৌলভীবাজার, চকবাজার, সোয়ারীঘাট ও সদরঘাটের হারানো ব্যবসায়িক ঐতিহ্য পুনর্বহালের ওপর গুরুত্ব দিয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, শুধু সমস্যার কথা না বলে সমাধানের বাস্তবসম্মত পরামর্শ দিন। আপনাদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়েই আমরা পরবর্তী পরিকল্পনা গ্রহণ করব।

এ ছাড়া নির্বাচিত কাউন্সিলর না থাকায় নগরের সামাজিক ও নাগরিক সমস্যা সমাধানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পঞ্চায়েত ব্যবস্থা’ পুনরায় কার্যকর করার ওপরও তিনি বিশেষ জোর দেন।

সভায় ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা বিধিমালা কঠোরভাবে মেনে চলা, অগ্নিনির্বাপক সরঞ্জাম সচল রাখা, বিদ্যুৎ ও গ্যাসলাইন নিয়মিত পরীক্ষা করা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category