• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি উদযাপন উপলক্ষে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: / ৯৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নওগাঁ রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) এর দুই বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ লক্ষ্যে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাইডোর আয়োজনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. কাজল।
প্রতিযোগিতায় অর্বিটরের দায়িত্ব পালন করেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সানোয়ার জাহান আল মামুন।

রাইডোর দুই বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও কেক কাটাসহ নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠিত উন্মুক্ত দাবা প্রতিযোগিতায় ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রাইডো শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ তরুণদের মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি রাইডোর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রাণীনগর উপজেলা সবার সামনে ইতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছে। তিনি সংগঠনটির দুই বছর পূর্তি উপলক্ষে শুভকামনা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে প্রাইজমানি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।­


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category