• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

নাটোর প্রতিনিধি / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বর্তমান বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার ভোর রাতে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ওসি মো. মনিরুজ্জামান জানান, নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে আরপি পরিবহনের একটি বাস ও বালু বোঝাই একটি ট্রাকের মুখে মুখামুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ১০ জন যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। এ ঘটনা আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category