• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আনন্দঘন পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ছবি: ভারতীয় হাইকমিশন

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে।

আজ সোমবার সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ভারতীয়  হাইকমিশনার বললেন, উৎসবমুখর ও  সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই উদ্‌যাপনে এসে নিজের দেশের সঙ্গে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পান তিনি।

সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করেন ত্রিবেদী। এসময় তিন বললেন, ‘পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।’

দেশ ও দশের শান্তি ও মঙ্গল প্রার্থনা করে অঞ্জলি দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলেও প্রত্যাশা করেন ত্রিবেদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category