• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার সীমান্তে সতর্ক বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, সীমান্তবর্তী আট কিলোমিটার এলাকার পাঁচটি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির কর্মকর্তারা। এ সময় নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে ৪৬ বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category