• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নারীসহ ২ ব্যবসায়ী আটক, অস্ত্র, ইয়াবা, মদ ও নগদ টাকা উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: / ৮৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) অমল কুমার সেনের নেতৃত্বে এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলাবাগে অভিযান চালিয়ে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ২টি ধারালো চায়নিজ চাকু এবং মাদক বিক্রির নগদ ৭,৭০০ টাকা জব্দ করা হয়।
​একই সময়ে শহরের সবুজবাগ এলাকায় পরিচালিত অপর এক অভিযানে সুজিত দাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক (ওসি) অমল কুমার সেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category