• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৭ জেলের কারাদণ্ড-গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি / ২৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৭ জেলের কারাদণ্ড-গ্রেপ্তার

মা ইলিশ সংরক্ষণে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ, প্রশাসন ও নৌ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযানে ১৭ জেলেকে কারাদণ্ড ও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ১ লাখ ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৭ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছ এবং মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

অভিযানের অংশ হিসেবে শ্রীনগর উপজেলার ভাগ্যকূল, বাঘড়া ও নূর বয়াতির চর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মা ইলিশ ও জাটকা শিকারের অপরাধে আটজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ ও জাটকা জব্দ করা হয়। পরে জালগুলো ধ্বংস করা হয় এবং মাছ সরকারি শিশু পরিবারে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, পদ্মা সেতু উত্তর থানাধীন কান্দাপাড়া এলাকায় মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীতে অভিযান চালিয়ে নয় জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৭ কেজি ২০০ গ্রাম ইলিশ মাছ, ২ হাজার ৩০০ মিটার জাল এবং মাছ ধরার তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার মালিকবিহীন কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। পরে নদীর তীরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়। অভিযানে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মাবুদ, উপপরিদর্শক শওকত ওসমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category