• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

এলপিজি সরবরাহে ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ছবি: ভিডিও থেকে নেওয়া

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে অত্যাবশ্যকীয় এই পণ্যের সরবরাহ ব্যাহত করা হলে ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট চলছে। এমন পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য এলপিজি নিয়ে ধর্মঘটের মতো কর্মসূচি না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

মন্ত্রী বলেন, এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। এ ক্ষেত্রে অপারেটরদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বৈঠকে এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বাণিজ্যিক বিরোধ সমাধানের বিষয়েও আলোচনা হয়।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। বাণিজ্যিক বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category