• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অস্ত্র বিক্রির ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার তিন

ময়মনসিংহ ব্যুরো / ২৫ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

  • যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে স্পেশাল রিজার্ভ বাহিনী (এসআরবি)। এ ঘটনায় অস্ত্র বহনকারী এক ব্যক্তিকে গ্রেফতারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে আরও একটি পিস্তলসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পাবনা জেলার মো. বারেক ব্যাপারী (৪৯) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সহোদর দুই ভাই মো. সুজন হোসেন বেপারী (৩২) ও মনির হোসেন বেপারী (৪৫)।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ এসআরবি-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সোয়া ২টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে বিশেষ তল্লাশিচৌকি স্থাপন করে এসআরবি। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রিয়াজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী মো. বারেক ব্যাপারীর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে গ্রেফতার করেন বাহিনীর সদস্যরা।

পরে জিজ্ঞাসাবাদে বারেক তাঁর কাছে থাকা বাক্সের ব্যক্তিগত মালামাল ও কাঠের তৈরি পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতরে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য ও দেখানো মতে, হারমোনিয়ামের ভেতর লুকানো দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি তিনি মুন্সিগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিলেন। সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছিলেন বলে তিনি দাবি করেন।

পরে বারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে নারায়ণগঞ্জ এসআরবি-১১-এর সদর কোম্পানি মুন্সিগঞ্জ সদর থানার শিরোলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়। এ সময় সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাঁদের বাসা থেকে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category