• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় স্বল্প আয়ের দেশগুলোতে তিনগুন সহায়তা বাড়াবে আইএমএফ

আবদুল্লাহ আল মামুন, ব্যাংকক থেকে: / ৫৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় নিয়ে স্বল্প আয়ের দেশগুলোতে সহায়তা তিনগুন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে নিজেদের কার্যক্রমে বড় পরিবর্তন আনার কথা জানিয়েছে সংস্থাটি।
‎
‎বুধবার ১৪ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে গ্লোবাল পলিসি এজেন্ডা প্রেস ব্রিফিংয়ে এমন কথায় জানিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

‎প্রেস ব্রিফিং এ ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। করোনা মহামারি পরবর্তী মধ্যপ্রাচ্য উত্তেজনায় বড় সংকটে বিশ্ব অর্থনীতি।
‎
‎প্রেস ব্রিফিং এ আর জানানো হয়,উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি নতুন সংকট তৈরি করেছে জ্বালানি অনিশ্চিতা। ফলে অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আগেই রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয় যৌক্তিক পর্যায়ে আনা এবং আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সুনির্দিষ্ট ও সাময়িক সহায়তা দেয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category