• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রেল খাতে ১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও উন্নয়ন হয়নি: রেলমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

  • বিগত সরকারের ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বিপুল অর্থ ব্যয়ের পরও অপচয় ও অনিয়মের কারণে রেল খাতে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, দীর্ঘ সময় ধরে রেল খাতে বিপুল অর্থ ব্যয় হলেও যাত্রীসেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। রেল খাতের বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে। কোথাও উন্নয়ন কার্যক্রম পিছিয়ে পড়েছে, আবার কোথাও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রেলব্যবস্থা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

মন্ত্রী আরও বলেন, রেল খাতের দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় প্রয়োজন হবে। যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, রেল খাতকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করাই সরকারের লক্ষ্য। এ জন্য রেলসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category