• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গ্রামীণ ব্যাংক, শ্যামগ্রাম নবীনগর শাখা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৩ হাজার টাকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ওই কর্মীর নাম জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় কর্মরত। এ ঘটনায় সোহেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোহেল মিয়া শ্যামগ্রাম গ্রামের মো.আনোয়ার হোসেনের ছেলে।

ভুক্তভোগী জসীম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে তিনি শ্যামগ্রাম বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ঘরে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত টাকা উত্তোলন করছিলেন। এ সময় একই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল ঘটনাস্থলে ধারালো ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তার দুই হাতে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ১ লাখ ৭৩ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে।

গ্রামীণ ব্যাংক শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, ‘কিস্তির টাকা সংগ্রহের সময় তার প্রতিষ্ঠানের কর্মী জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত জসিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category