• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটালেন শ্রমিকদল নেতা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ট্রাকচালককে পেটালেন তারাব পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক। ১০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে রুবেল (২৬) নামে এক ট্রাকচালককে পিটিয়েছেন তিনি।

সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুবেল জানান, তিনি এশিয়ান ট্রেডার্স নামের একটি কোম্পানির ট্রাকচালক হিসেবে কাজ করেন। সোমবার রাতে রুবেল এশিয়ান ট্রেডার্সের মালামাল নিয়ে মৈকুলী কারখানায় প্রবেশ করতে যান। এ সময় তারাব পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক রুবেলের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ট্রাক এশিয়ান ট্রেডার্সের কারখানায় প্রবেশ করতে দেবেন না বলে হুমকি দেন। এ সময় রুবেল প্রতিবাদ করলে ফজলুল হক ও তার লোকজন রুবেলকে পিটিয়ে গুরুতর আহত করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি, মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category