ব্যাক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবার অধিদপ্তরের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নাটোর সদরের নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, সমাজ কল্যান অধিদপ্তরের উপ পরিচালক নূর মোহাম্মদ, সহ কারি পরিচালক সালেকুল ইসলাম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহীদুল হক সরকার, নাটোর প্রেস ক্লাবের সাধারণ মোঃ কামরুল ইসলাম,নাটোর সদরের উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পিয়ারুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন আজ থেকে দেশব্যাপী একযোগে সকল এলাকায় খানা পরিবারের তথ্য কার্যক্রম শুরু হচ্ছে।কর্মী গন মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস এর মাধ্যেমে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবে এবং সংগৃহীত তথ্য সরাসরি অনলাইনে ডেটাবেইজে ইনপুট করবে। এটি কার্যকরভাবে সম্পন্নের লক্ষ্যে মোবাইল সিম কার্ড সংগ্রহ Network Based Cyber Security. Work Force Management, Network Operation Center(NOC)room স্থাপন ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বর্তমান অর্থবছরে নতুন ৪০ লক্ষ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদানের লক্ষমাত্রা নির্ধারন করা হযেছে। পর্যাক্রমে পরবর্তী ০৩ অর্থবছরে যোগ্য সকল নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা এর আওতায় আনা হবে।