• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সিংড়ায় ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ভ্যানচালক

নাটোর প্রতিনিধি / ২৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় হাসিব উদ্দিন (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক।
রোববার (১১ অক্টোবর) সকালে দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকার বাঁশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিব উদ্দিন সকালে মাছ বিক্রির উদ্দেশ্যে বগুড়ার রনবাঘার দিকে যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে নাটোরগামী একটি সারবোঝাই ট্রাক তাঁকে বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আহত ভ্যানচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category