• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সন্দেহের বশে স্ত্রীকে খুন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিলেন স্বামী

সীতাকুণ্ড প্রতিনিধি / ১৭ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিমুল শীল। ছবি : বর্তমান বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত চন্দনা রানী শীল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত নিহত চন্দনার স্বামী শিমুল শীল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালতে দেওয়া এই জবানবন্দিতে তিনি আরও দুই তরুণকে সঙ্গে নিয়ে স্ত্রীকে হত্যার তথ্য প্রকাশ করেন। ভালোবেসে বিয়ের মাত্র এক বছরের মাথায় পারিবারিক সন্দেহের বশে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ঘটনার পর গত শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের টেরিয়াইল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে শিমুল শীল ও তার ভাই পীযূষ শীলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে স্বামী শিমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নজরুল ইসলাম ও ইলিয়াস হোসেন নামের অন্য দুই তরুণকে ভাটিয়ারী ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয়। গত শনিবার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধৃত আসামিদের মধ্যে শিমুল ও পীযূষ কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডাম্পিং স্টেশনে প্রহরীর কাজ করতেন, অন্যদিকে নজরুল সিএনজিচালিত অটোরিকশার চালক এবং ইলিয়াস মিনিবাস চালক হিসেবে কাজ করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে স্বামী শিমুল শীল জানান, সিএনজিচালিত অটোরিকশাচালক নজরুলের যাতায়াতের সুবাদে তার স্ত্রী চন্দনা রানীর সঙ্গে নজরুলের একটি পরকীয়া সম্পর্ক রয়েছে বলে তিনি সন্দেহ করতেন। এই বিষয়টিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার রাতে বিষয়টি নিয়ে চন্দনাকে জেরা করা হয় এবং সে সময় সেখানে নজরুলও উপস্থিত ছিলেন। একপর্যায়ে চন্দনা তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলে শিমুল, নজরুল ও নজরুলের বন্ধু ইলিয়াস মিলে যৌথভাবে চন্দনাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
এর আগে গত শুক্রবার সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছন থেকে হাত বাঁধা অবস্থায় চন্দনা রানী শীলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চন্দনা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তেজেন্দ্র দাশের মেয়ে। প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে শিমুলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে পরিবার অভিযোগ করে আসছিল। ঘটনার আগের দিন নির্যাতনের শিকার হয়ে তিনি বাবার বাড়ি চলে গেলেও পরে স্বামী তাকে পুনরায় ডেকে নিয়ে আসেন এবং এর পরই এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category