• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পিটিআইয়ের লংমার্চ ঘিরে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক / ২৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার এ সংক্রান্ত আদেশ জারি করেন জেলার ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাদিম নাসির। আদেশটি আগামী ৮ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জারি করা আদেশে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, বিস্ফোরক, লাঠি, গুলতি, বল বিয়ারিং, পেট্রলবোমা এবং শারীরিক ক্ষতি করতে পারে—এমন বিভিন্ন সরঞ্জাম বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। লংমার্চটি এখন পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও দলটি শুরুতে ইসলামাবাদের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছিল। শনিবারও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বহর নিয়ে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করবেন।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত ১৮ সেপ্টেম্বর জারি করা এক আদেশে দুই মাসের জন্য ১৪৪ ধারা কার্যকর করা হয়। ওই আদেশে রেড জোনসহ জেলার বিভিন্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়।

এদিকে পাঞ্জাবের রাজধানী লাহোরেও আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। জনশান্তি, নিরাপত্তা এবং জানমালের সুরক্ষার কথা উল্লেখ করে প্রদেশটির স্বরাষ্ট্র বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে। তবে বিয়ে, জানাজা, দাফন, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়, আদালত ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সূত্র: ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category