• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে ইয়াবা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী

মৌলভীবাজার প্রতিনিধি / ৯০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজার শহরতলীর ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ইয়াবা ব্যবসা, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গ্রামের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি এবং রাতে ছিনতাইয়ের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব অপরাধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।
অপরাধ দমনে শুক্রবার (৯ অক্টোবর) রাতে গ্রামের আবু হুরায়রা জামে মসজিদ প্রাঙ্গণে ‘জগন্নাথপুর সচেতন যুব সমাজ’-এর উদ্যোগে মাদক, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের কয়েকশো মানুষ অংশ নেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, গ্রামের কয়েকটি স্থানে নিয়মিত ইয়াবা বিক্রি হচ্ছে। পাশাপাশি চুরি-ছিনতাই ও অনলাইন জুয়ার কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এসব অপরাধ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান তাঁরা।
সাবেক ইউপি সদস্য শাহ হেলাল শাহেল ও শ্রমিক নেতা মো. উজ্জল মিয়াসহ স্থানীয়রা অপরাধ দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জগন্নাথপুরে অপরাধ দমনে পুলিশের টহল জোরদার করা হবে। পাশাপাশি এলাকাটিতে বিশেষ নজরদারি রাখা হবে এবং স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে।
গ্রামের মুরব্বি মঈজ উদ্দিনের সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category