• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও প্রতিনিধি: / ৪০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেছেন, ‘কথা দিচ্ছি, সংসদে যেতে পারলে ইসলামবিরোধী বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইনের পক্ষে সমর্থন দেব না। এ ধরনের বিষয়ে কোনো ভূমিকাও পালন করব না।’
শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলার ইমাম-খতিব ও সর্বস্তরের ওলামায়ে কেরামের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমি বিজয়ী হলে সারা জীবন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। আমার পরিবার কিংবা আমি আজ পর্যন্ত ঠাকুরগাঁওয়ের কারও ক্ষতি করিনি, ভবিষ্যতেও কারও ক্ষতি চাই না। এমনকি আমার চরম শত্রুরও ক্ষতি চাই না। ছোটবেলা থেকেই এই মানসিকতা নিয়ে বড় হয়েছি। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।’

তিনি বলেন, ঠাকুরগাঁওকে বৈষম্যহীন ও ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ একটি সাম্য ও ভ্রাতৃত্বের সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা কোরআন-হাদিসের আলোকে মানুষকে সঠিক পথের দিকনির্দেশনা দেন। ইসলামের অপব্যাখ্যা কিংবা অপব্যবহার করে কেউ যেন রাষ্ট্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমি সরকারি দলের একজন প্রার্থী হিসেবে সরকারের সম্মান, রাষ্ট্রপতির সম্মান ও দেশের সম্মান রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার সবচেয়ে বেশি প্রয়োজন।’

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফয়সল আমিন বলেন, তাঁরা এমন একটি শহর গড়ে তুলতে চান, যেখানে মানুষের জীবনের অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষার নিরাপত্তা নিশ্চিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওকে একটি স্বপ্নের সমাজ হিসেবে গড়ে তুলতে নিজের সর্বশক্তি দিয়ে কাজ করবেন। এ জন্য আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চান তিনি। একই সঙ্গে আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category