• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি, পুরস্কার পেলেন শিক্ষার্থীরা

মৌলভীবাজার প্রতিনিধি / ৫৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বই পড়ি, মন গড়ি—এই স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই মাসব্যাপী বই পড়া উৎসব।
শনিবার সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সহযোগিতায় বই পড়া উৎসবের পুরস্কার বিতরণী উৎসবের চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী দেবাশীষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমান। বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।
চূড়ান্তভাবে নির্বাচিত ৭০ জন বিজয়ীর মধ্য থেকে ৭ জনকে ‘বেস্ট রিডার’ ঘোষণা করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সনদ, ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার। অনুষ্ঠানের ফাঁকে একের পর এক চলে গান ও নৃত্য।
উৎসবে শ্রীমঙ্গল উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category