পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের অত্যন্ত প্রেরণা হিসেবে কাজ করবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনীর ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।
পাট চাষীদের সরাসরি সুবিধা পাওয়া সম্পর্কে শরীফুল আলম বলেন, আমরা কৃষকদের সুবিধা দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। কৃষকদের সরাসরি বীজ, সার ও কিটনাশক দিচ্ছি। গত ১৭ বছর পাটের ক্রয় সেন্টার বন্ধ ছিল। এগুলো আমরা চালু করার চেষ্টা করে যাচ্ছি। বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নিচ্ছি। যাতে মধ্যস্বত্বভোগীরা এভাবে দাদন দিয়ে বিভিন্নভাবে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্য কেড়ে নিতে না পারে।
তিনি বলেন, পাট উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্ন গবেষণা করা হচ্ছে। বীজে যাতে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। সারাদেশে আমরা দেড় হাজার টন উৎপাদন করতে পারি, সাড়ে ৪ হাজার টন বাইরে থেকে ইনপুট করি। পানির অভাবে পাট পচাতে পারি না। বাড়ির আশে পাশের আঙিনায় পানির অভাবে পাট পচন ধরতে পারে না। আবার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এতে পাট চাষের আগ্রহ এবং পাটের উৎপাদনও বাড়বে। পাটের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষরা ভালো মূল্য পাচ্ছে।
এতে প্রধান বক্তা ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন – ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম শহিদুল ইসলাম প্রমুখ।