• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি / ২২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

  • চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জালসহ তিন জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৪০ মিটার দৈর্ঘ্যের ছয়টি চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মেঘনা নদীর তীরবর্তী ডুবোচরে এ অভিযান পরিচালনা করে চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।

গ্রেফতার জেলেরা হলেন- মো. আলী আকবর (৪৫), মো. আজাহারুল (৫৫) ও মো. জয়নাল প্রধান (৫৪)। তাঁরা সবাই মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

নৌ পুলিশ জানায়, মেঘনা নদীতে অভিযান চলাকালে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ওই তিন জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ছয়টি চায়না জাল উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা জাল আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category