• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

ইরানের সাথে যুদ্ধ ‘শীঘ্রই শেষ হবে:’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ২১ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

ইরানের সাথে যুদ্ধ ‘শীঘ্রই শেষ হবে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ “যেভাবেই হোক, খুব শীঘ্রই শেষ হবে।”

খালিজ টাইমসের নিউজে আরও বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তিনি বারবার এই দাবি করে আসছেন।

‘ইউএস র‍্যাপিড রেসপন্স’-এর এক্স (X) অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে বলতে দেখা যায় যে, এই যুদ্ধের সমাপ্তি ঘটবে “হয় যুদ্ধের মাধ্যমে, অথবা তারা আমাদের কাঙ্ক্ষিত চুক্তিতে স্বাক্ষর করবে-এবং ইরানের হাতে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।”

ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হয় ইরান যু্দ্ধ। এরপর দফায় দফায় শান্তি আলোচনা, কখনও শীতল এভাবে সময় গড়িয়ে যাচ্ছে। কয়েক দফায় শাস্তিচুক্তির কাছাকাছি এসেও ভেস্তে গেছে। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক চুক্তি হলেও আশানূরূপ ফলাফল আসেনি।

যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি সংকটের কারণে জ্বালানি তেলের দাম আকাশচুম্বি হয়ে পড়েছে। যার প্রভাব সারাবিশ্বেই কমবেশি পড়েছে।যুদ্ধের আগে, এই সংকীর্ণ জলপথটি বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহন করত এবং এটি যুদ্ধের অন্যতম প্রধান চাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলছে পাল্টাপাল্টি হামলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category