• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি / ২৯ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

  • ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কসবা উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামের জজু মিয়ার ছেলে জলিল (৪০), একই গ্রামের সুলতানের ছেলে সোলমান, দুরুইল গ্রামের রাজা মিয়ার ছেলে রাকিব (২২) এবং শাহপুর গ্রামের কবিরের ছেলে সামির।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিনা জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সোলমান ও রাকিবের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর দুজন আহত জলিল ও সামির কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কসবা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল জানান, এ দুর্ঘটনার বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেননি। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category