• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন,

মৌলভীবাজার প্রতিনিধি / ৩১ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামে নিজের ও মেয়ের শ্বশুড়বাড়ির পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে জামাতার ভাই ওমর ফারুকের (সমন্ধিকের ছেলে) হাতে খুন হলেন ফুফা আব্দুর রহমান (৬৮)। তিনি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত একটার দিকে বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামে নিহতের সম্মন্ধিক মৃত তোতা মিয়ার বাড়িতে।
জানা গেছে, সমন্ধিক মৃত তোতা মিয়ার ছেলে কাতার প্রবাসি মুন্না আহমদের সাথে নিহত আব্দুর রহমান তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে মেয়ের শ্বশুড়বাড়িতে পারিবারিক বিরোধ চলছিল। দীর্ঘদিনের এই পারিবারিক বিরোধ নিষ্পত্তি করার জন্য আব্দুর রহমান বৃহস্পতিবার রাতে শ্বশুড়বাড়িতে যান। এসময় মেয়ের জামাতার ভাই ওমর ফারুক পুর্ব-শত্রুতার জেরে আপন ফুফা ও তালই আব্দুর রহমানকে অতর্কিতভাবে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নতুনভাষা শিখুন
এদিকে শুক্রবার দুপুরে সরেজমিনে হামলার ঘটনাস্থল মৃত তোতা মিয়ার বাড়িতে গিয়ে দেখায় যায় কেউ নেই বাড়িতে।জনমানব শূন্য বাড়ি পড়ে রয়েছে। ঘটনার পর থেকে বাড়ির লোকজন গা-ঢাকা দিয়েছে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শুক্রবার বিকেলে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর তারা হত্যার ঘটনায় মামলা করবেন। তবে, পুলিশ হত্যাকান্ডে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্ঠা চালাচ্ছে এবং এ ঘটনায় অন্য কেউ সম্পৃক্ত কি-না তার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category