• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩

আল-জাজিরা / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফাইল ছবি

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

মঙ্গলবার ও বুধবার চালানো পৃথক এসব হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের সবাই বিদেশি নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। হামলায় আহত হয়েছেন আরো ৩৬ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ৬ অক্টোবর আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুধবার ৭ অক্টোবর রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়।

আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। আহত হন আরো ২৮ জন। আর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। আহত হয়েছেন আটজন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে ‘পূর্ণ সমন্বয় ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে’ কাজ করছে তারা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছে।

চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে নতুন খাঁচার মতো নিরাপত্তাবেষ্টনী বসানো হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

এর এক দিন পর, ১৯ সেপ্টেম্বর, রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনী এবং ইরান-সমর্থিত হুথি বাহিনীর মধ্যে লড়াই আরো তীব্র হয়েছে। হুথিরা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় ‘সব মার্কিন নাগরিককে আরও সতর্ক থাকার’ আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category