বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবাসন একটি আইনি বিষয় এবং এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বুধবার (৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন একটি আইনি বিষয়। আমরা আগেও বলেছি, এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চাই। এর ভিত্তিতেই দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে যাচ্ছে।