• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

এবার পাসের হার তুলনামূলক কম, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচুর আসন খালি থাকবে: শিক্ষামন্ত্রী

কুমিল্লা জেলা প্রতিনিধি / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

একাদশ শ্রেণিতে ভর্তি বিড়ম্বনা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এবার পাসের হার তুলনামূলক কম। এই কারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচুর আসন খালি থাকবে, ফলে ভর্তি নিয়ে কোনো বিড়ম্বনা হবে না।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য এক স্মরণীয় দিন। আমার প্রিয় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও আরও বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে আনন্দময় ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা—এই চার অঞ্চলের তিন শতাধিক সেরা খেলোয়াড় আজ চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। অনুষ্ঠান উপলক্ষে পুরো স্টেডিয়াম এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category