• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের মতবিনিময় সভা

​ঝালকাঠি প্রতিনিধি / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

​আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ।

​আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সায়েদা বেগম এবং সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

​সভায় মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

​এ সময় বক্তারা উল্লেখ করেন, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে নির্ধারিত এ নিষেধাজ্ঞা অমান্য করলে অপরাধীকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ইলিশের বংশবৃদ্ধি ও সম্পদ রক্ষায় এই সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category