• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা

​ঝালকাঠি প্রতিনিধি / ২৩ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাঁঠালিয়া থানা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে থানা পুলিশ।

​কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের সভাপতিত্বে সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৪৭টি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

​সভায় বক্তব্য দেন কাঁঠালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, উপপরিদর্শক (এসআই) মো. সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র বিশ্বাস (গৌরাঙ্গ) ও সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস।

​অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন তপন হাওলাদার ও শিশির হাওলাদারসহ উপজেলার ৪৭টি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

​সভায় জানানো হয়, এ বছর কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মণ্ডপ পরিচালনা কমিটি যৌথভাবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category