• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলাকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের জামিন-তীব্র প্রতিক্রিয়া

মৌলভীবাজার প্রতিনিধি / ৭০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রোমান আহমেদের (৩০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রোমান আহমেদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে ৩ অক্টোবর পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২)/৩৪ ধারায় ২ নম্বর মামলা হিসেবে এজাহার রুজু করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাতে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে কমলগঞ্জ থানার অন্তর্ভুক্ত পাত্রখোলা রোডে হামলার ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের জুয়েল আহমদ জুলি, মোহাম্মদ মিলাদ আলী, রাসেল আহমদ, রুমেল মিয়া, বাবুল মিয়া, শেলু মিয়া ও আলম মিয়া মোটরসাইকেল দিয়ে তার গতিপথ রোধ করে ধারালো চাকু দিয়ে মো: রোমান আহমেদের হত্যাচেষ্টা ও হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে তার সঙ্গী সাব্বির হোসেন গুরুতর জখম হন। পরবর্তীতে আসামিরা কমলগঞ্জ পৌর এলাকার আরিয়ান হোটেলের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতার গাড়িবহরে গতিরোধ ও গালিগালাজ করে।

মামলা রুজুর পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১/২ নং আমলী আদালত মৌলভীবাজারে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত থেকে রোববার ৪ অক্টোবর কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো এক অবহিতকরণ পত্রে (যার জি.আর নং ২২৪/২৬) আসামিদের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে হত্যাচেষ্টার মতো স্পর্শকাতর মামলার আসামিরা ঘটনার পরপরই জামিন পেয়ে যাওয়ায় কমলগঞ্জজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। : রোমান আহমেদের অভিযোগ, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর পর আসামিদের অতি দ্রুত জামিন নিশ্চিত হওয়া আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারের জন্য চরম উদ্বেগজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category