• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

এক বছরের মধ্যে পাল্টে যাবে দেশের পুঁজিবাজারের চেহারা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনে কী হয়েছে, তা নিয়ে আলোচনা করতে চাই না। তবে এখন যেভাবে পুঁজিবাজার এগিয়ে চলেছে, এভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে আগামী এক বছরের মধ্যে একটি সুসংগঠিত, গভীর ও আন্তর্জাতিকমানের পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যাংক খাতের ওপর চাপ কমে আসবে।

তিনি আরও বলেন, ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন করা শুধু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একক দায়িত্ব নয়। এ জন্য একটি সমন্বিত ‘ইকোসিস্টেম’ গড়ে তুলতে হবে।

অতীতে প্রতিটি প্রতিষ্ঠান আলাদাভাবে কাজ করায় সমন্বয়হীনতা তৈরি হয়েছিল উল্লেখ করে এখন সবাইকে একই ছাতার নিচে এসে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category