বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি, ৮১টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ৪৬টি সিএনজি, ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে।







