• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

চালের বস্তার মধ্যে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহনকালে ১৩২ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইমরান খান (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৪/১০/২০২৬ তারিখ ভোর ০৫:১০ ঘটিকা হতে ০৬:১০ ঘটিকা পর্যন্ত দারুস সালাম থানাধীন গাবতলী বাগবাড়ীস্থ মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের ২৫৭/ক নম্বর হোটেল তুরাগ আবাসিক ভবনের পূর্ব পাশের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় SP Golden Line নামীয় যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮৪৫) তল্লাশি করে চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় আরও ৪৫ কেজি চাল, ১টি বাসের টিকিট এবং ১টি মোবাইল টাচ সেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ ইমরান খান (৩৬), পিতা—মৃত মোবাচ্ছের হোসেন, মাতা—মোছাঃ নুরুন্নাহার বেগম। তার স্থায়ী ঠিকানা—লাউড়ি, থানা—মনিরামপুর, জেলা—যশোর। বর্তমানে তিনি ঢাকার গুলশান থানাধীন এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৪(গ) ধারায় দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “মাদকবিরোধী জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে মাদকদ্রব্যের অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category