• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

গাজীপুরে ঝুট গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ২৮ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দুপুর তিনটার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়। ছবি: বর্তমান বাংলাদেশ

গাজীপুরের পুবাইলের মাঝুখান এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ওই এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুপুর তিনটার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বললেন, ইন্ডাস্ট্রিয়াল শেডটিতে ববিন, রোলার, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাগজ গুদামজাত করা ছিল। বর্তমানে আগুন পুরোপুরি নেভানোর কাজ শেষ হয়েছে।

দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় গুদামের ভেতরে থাকা দুই শিশুও দ্রুত বেরিয়ে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category