মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় জোসনা বেগম (৪০) ও সোহেল মিয়া (৪০) নামে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা জোসনা বেগম সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে সাহাজীবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।