• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে : সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ছবি : মন্ত্রণালয়
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চাকে কার্যকর হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার মাগুরার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে জেলার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে থাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবেন এবং এ বছর পূজা মন্ডপের সংখ্যা গত বছরের তুলনায় আরো বাড়বে।

আগামী শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষকে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, এ বছর দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ৪ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা করার ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে পাঁচ দিনের ব্যবস্থা করার সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন।বুনাগাতী ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category