• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি / ৩৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর প্রত্যক্ষ উপস্থিতিতে গোপন সংবাদ মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের শীতল বাটি, ও বুড়ী খালি গ্রাম থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে।
পুলিশ প্রশাসন ও স্হানীয় সূত্রে জানা যায় কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী সহ সুকৌশলে কালিয়া উপজেলার শীতল বাটি গ্রামের সাকু শেখের ছেলে লাদেন শেখ(২১) কে তার নিজ বাড়ি উঠান থেকে বিক্রি করার জন্য নিজের কাছে রক্ষিত ৭ পিস ইয়াবা সহ ১ অক্টোবর রাত ১০ টা ৪৫ আটক করে। এ ছাড়া একই ইউনিয়নের বুড়ী খালি গ্রাম থেকে ২ অক্টোবর রাত ০ টা ০ ৫ মিনিটে মনা শেখের ছেলে রাজিব শেখ(৩১) ও মৃত্য ইদ্রিস মোল্লার ছেলে মোক্তার মোল্লা (২৩) কে ৪১ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। ওই সময় মাদক কারবারি রাজিব শেখ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ইয়াবা গুলো ছোট ছোট প্যাকেটজাত করছিল, এবং মুক্তার মোল্লা ঘরের দরজায় দাঁড়িয়ে থেকে পাহারা  দেওয়ার দায়িত্বে ছিল।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন গ্রেফতার কৃত মাদক কারবারি দের বিরুদ্ধে আইন গত প্রক্রিয়া শেষে আদালত প্রেরণ করা হবে। এবং মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অভিযান সফল ও সার্থক করতে কালিয়া থানা পুলিশ প্রশাসন ও  বৃদ্ধ পরিকর। মাদকের সাথে জড়িত কাউকে ই ছাড় দেওয়া হবে না এটা আমার ব্রত।
০২.১০.২৬
০১৭১২৫৫০১৬৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category