• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. স্বপনকে (৪৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাসহ অস্ত্র, হত্যা, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর সদর থানাধীন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ইটেরপুল থেকে রসুলপুরগামী সড়কে রিয়াজের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. স্বপন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ‘ডাকাইত্তাগো বাড়ি’র বাসিন্দা। তাঁর পিতার নাম রফিক উল্লাহ ও মাতার নাম মোবাশ্বেরা খাতুন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্বপন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মামলা নম্বর- ২৩, তারিখ ২২ জুলাই ২০২৬- এর এজাহারনামীয় পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, স্বপনের বিরুদ্ধে ওই মামলাসহ মোট ১১ টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে অস্ত্র, হত্যা, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category