• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় পদত্যাগ করায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির সদস্য পদ শূন্য হবে। তবে তিনি পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী— রাজনৈতিক দল কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত কোনো ব্যক্তির সংসদ সদস্য পদ না থাকার দু’টি কারণ। এর একটি হলো তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আর অন্যটি হলো সংসদে যদি তিনি সংশ্লিষ্ট দলের বিপক্ষে ভোটদান করেন।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে পদত্যাগের বিষয়টি এসেছে। যেহেতু তিনি পদত্যাগ করেছেন, কাজেই এই পদত্যাগপত্র তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন। পরবর্তীতে স্পিকার এটি নির্বাচন কমিশনে পাঠাবেন এবং নির্বাচন কমিশন এই পদটি শূন্য ঘোষণা করবে। এরপর তারা শূন্য হওয়া পদটি পূরণের জন্য শিডিউল দেবেন।

ফেরদৌসী আহমেদ মিষ্টির ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পূর্ণরূপে প্রতিপালিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ ফেরদৌসী আহমেদ মিষ্টি ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। তবে পরবর্তী সংসদে যদি তিনি সরাসরি নির্বাচন করতে চান এবং দল যদি তাকে মনোনয়ন দেয় কিংবা না দেয়, অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও যদি তিনি নির্বাচন করতে চান— তাহলে এটি তার অযোগ্যতা হবে না। শুধুমাত্র বর্তমান সংসদের মেয়াদকালেই এটি কার্যকর হবে।

জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজী নজরুল ইসলাম কিন্তু পদত্যাগ করেননি। যদিও জামায়াতে ইসলামী নৈতিক স্খলনজনিত কারণে তাকে তারা দল বহিষ্কার করেছে। এই বহিষ্কারের পর তারা স্পিকারের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছে। একজন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করলে তার সংসদ সদস্য পদ শূন্য হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category