• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ জন গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারে কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কথিত ২০০ কোটি টাকা মূল্যের এন্টিক কয়েনসহ বিপুল পরিমাণ প্রতারণার সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন এস এম ইলিয়াছুর রহমান, মো. ইকরাম মিয়া, তাহের-উল-ইসলাম আখতারুজ্জামান ও মো. ইব্রাহিম বেপারী।
মামলার বিবরণে জানা যায়, রাজনগরের ব্যবসায়ী আব্দুর রহিমের কাছ থেকে চাতলাপুর চা বাগানে ব্রিটিশ আমলের হাজার কোটি টাকা মূল্যের ধাতব পিলার আছে বলে প্রলোভন দেখানো হয়। ঢাকার ক্রেতা আছে বলে বিশ্বাস করিয়ে প্রথমে ১ কোটি টাকার ৪টি চেক নেওয়া হয়। পরে পিলার হস্তান্তরের নামে নগদ ২ কোটি টাকা নেয় চক্রটি। বাক্স খুলে ভুক্তভোগী দেখেন ভেতরে পিলার নেই, আছে একটি সাপ।
প্রতারকরা পরে দাবি করে, টাকা নিয়ে বিরোধের কারণে জিনের মাধ্যমে পিলার সাপ হয়ে গেছে, ২১ দিন পর ফিরে আসবে। এভাবে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে ২ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ২০২৪ সালে কুলাউড়া থানায় মামলা হয়। অস্বাভাবিক লাভের প্রলোভনে না পড়তে সতর্ক করেছে জেলা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমার দিকনির্দেশনায় ও ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিলের টিম শ্রীমঙ্গল ও ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি এন্টিক কয়েন, একটি নোহা গাড়ি, ৮টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, ভুয়া বিজনেস এগ্রিমেন্ট, চেকবই ও এন্টিক গ্যালারি ইন্টারন্যাশনালের ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।
১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা নেয় চক্রটি। কথিত মূল্যবান বস্তু ও ক্রেতা প্রতিষ্ঠানের নাটক সাজিয়ে বিশ্বাস অর্জন করা হয়।
তিনি আরও জানান, ২ কোটি টাকা নেওয়ার পর কথিত মূল্যবান বস্তু দেওয়ার কথা বলে বক্সে সাপ রেখে প্রতারণা করা হয়। অভিযানে অ্যান্টিক কয়েন, গাড়ি, মোবাইল ফোন, ভিজিটিং কার্ড, ভুয়া চুক্তিপত্র ও সার্টিফিকেটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category