• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর / ২২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

এই আয়োজনের ভিডিও ধারণ করে কেন্দ্রের বিভিন্ন জায়গায় পাঠানো হয়।

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানোর পর শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ নামের একটি পোশাক কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পঞ্চগড় জেলার বোদা থানার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে মো. রুবেল ইসলাম। তিনি রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন এবং বর্তমানে ওই কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। অন্যজন বগুড়ার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। তিনিও কারখানাটিতে একই পদে (সুইং সুপারভাইজার) কর্মরত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কারখানার ভেতরে বাইরে থেকে লোক এনে শেখ হাসিনার জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়। সেখানে এই দুই কর্মকর্তাসহ কারখানার ও বাইরের বেশ কয়েকজন অংশগ্রহণ করেন। পরবর্তীতে এই আয়োজনের ভিডিও ধারণ করে কেন্দ্রের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, আটকদের বিষয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ ও সত্যতা যাচাই-বাছাই চলছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানোর পর শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া এই আয়োজনের সঙ্গে যুক্ত অন্যান্য জড়িতদের আটকের উদ্দেশ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category