• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

নাশকতার উদ্দেশ্যে জুলাই জাদুঘরের পাশে ককটেল-পেট্রোল বোমা: এসআরবি

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

  • রাজধানীর জুলাই জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল ও পেট্রোল বোমা মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্ত করে বোম ডিসপোজাল টিম ককটেল ও পেট্রোল বোমা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে রায়েরবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নয়মুল হাসান বলেন, জুলাই জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ এবং বুদ্ধিজীবী কবরস্থানের এলাকায় দুষ্কৃতকারীরা নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুদ করে থাকতে পারে।

তিনি বলেন, এসআরবির গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিস্ফোরক মজুদের স্থান শনাক্ত করা হয়। পরে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমাগুলো শনাক্ত করে নিষ্ক্রিয় করে।

এসআরবি-২ অধিনায়ক বলেন, কোনো ধরনের নাশকতার পরিকল্পনা থাকলে তা নস্যাৎ করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব বিস্ফোরক কারা এনে সেখানে রেখেছে, তা শনাক্তে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এর পেছনে কারা রয়েছে, সেটিও খুঁজে দেখা হচ্ছে।

এর আগে গত বছর একই এলাকার কাছাকাছি একটি স্থান থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধারের প্রসঙ্গে নয়মুল হাসান বলেন, ওই এলাকাটি নিরাপত্তার দিক থেকে একটি চ্যালেঞ্জ। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কেউ সেখানে আসা-যাওয়া করতে পারে। এ সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা জায়গাগুলো বেছে নিতে পারে।

তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব স্থানকে নিরাপদ রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসআরবির এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার কারণে রাতে সেগুলো নিষ্ক্রিয় করা হবে না। ককটেলগুলো এসআরবি-২ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনের আলোয় সেগুলো নিষ্ক্রিয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category