• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে আ.লীগের দুই কর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস সহ দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ওই দুজনকে আটক করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটে এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ডিভাইস জব্দ করে ডিবি পুলিশ।

আটক দুজন হলেন শ্যামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম (৫৪) ও ইউনিয়ন যুবলীগের নেতা শাহেব আলী (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটে এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। অভিযান কালে ওই বাড়ি থেকে ভিআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস, দেশি-বিদেশি অবৈধ মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, আটক আব্দুর রহিম স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। আটক শাহেব আলী ইউনিয়ন যুবলীগের কর্মী।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, আটক দুই জনের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহার করার অভিযোগে টেলিকমিউনিকেশন আইন-২০০১ এর অধীনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক দুইজন ছাড়াও মামলায় আরো দুইজনকে আসামি করা হবে। ডিভাইস গুলো আমরা বাংলাদেশ টেলি কমিউনিকেশন অথরিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠাবো। সেখানকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নাশকতার মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category